ক্রিকেট
প্রধান খবর

সকল ধরণের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন শফিউল ইসলাম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার শফিউল ইসলাম সকল ধরণের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এরপর বগুড়া লাইভকে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।

ফেসবুক পোস্টে শফিউল ইসলাম লেখেন,

আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে যাচ্ছি। আমি শফিউল ইসলাম, আজ থেকে সকল ধরনের প্রফেশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয় ছিল।

তিনি দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সতীর্থ ক্রিকেটার, কোচ ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শফিউল আরও লেখেন,

এই দীর্ঘ পথচলায় পাশে থাকার জন্য আমি বিসিবি, আমার সকল সতীর্থ, কোচ এবং অগণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আজকের শফিউল হওয়া সম্ভব ছিল না।

ক্যারিয়ারের সময় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন,

ক্রিকেট মাঠে চলাকালীন অনিচ্ছাকৃতভাবে যদি আমি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কেউ যদি আমার ব্যবহারে মনোক্ষুণ্ণ হন, তবে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।

অবসরের পর নতুন জীবনে প্রবেশের কথা জানিয়ে শফিউল ইসলাম সবাইকে তার ও তার পরিবারের জন্য দোয়া করার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও কোনো না কোনোভাবে ক্রিকেটের সাথেই থাকবেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button