
জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রান তাড়া করতে নেমে এমন কঠিন সমীকরণই পেয়েছিল স্বাগতিকরা। আর সেই চ্যালেঞ্জ সফলভাবেই উতরে গেছে লিটন দাসের দল।
চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।
এর মধ্য দিয়ে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে টাইগাররা।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড ছিল ১৩৫ রান। ২০২৩ সালে নেপিয়ারে সেই ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ।
আজকের জয়ে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
ব্যাট হাতে জয়ের নায়ক তাওহিদ হৃদয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
চাপের ম্যাচে তার ইনিংসই বাংলাদেশের বড় সংগ্রামের পথ সহজ করে দেয়।



