ক্রিকেট
প্রধান খবর

২য় টেস্টে টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান, অভিষেক হলো তানজিদ তামিমের

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শনিবার ভোরে সিলেটে বৃষ্টি হলেও পরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসে। নতুন করে বৃষ্টি না হওয়ায় ম্যাচ নির্ধারিত সময়েই শুরু হয়েছে।

টসে জেতেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের। সীমিত ওভারের ক্রিকেটে জায়গা পাকা করার পর এবার প্রথমবারের মতো সাদা পোশাকে মাঠে নামলেন তিনি।

বাংলাদেশ দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তবে চোটের কারণে খেলতে পারেননি ওপেনার সাদমান ইসলাম। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন।

অন্যদিকে পাকিস্তান দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। স্পিন বিভাগে নোমান আলির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন সাজিদ খান।

বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আবদুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, খুররম শেহজাদ, সাজিদ খান, হাসান আলি ও মোহাম্মদ আব্বাস।

এই বিভাগের অন্য খবর

Back to top button