
করোনার ভয়াবহতার মধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাঠে গড়ানোর তোরজোড় চলছে। চলতি বছরের ২৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি। এবারের আইপিএলের সবগুলো ম্যাচ সম্ভবত মুম্বাই শহরে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভায় মোটামুটি এমন সিদ্ধান্ত হয়েছে বলে খবর দেশটির গণমাধ্যমে।
আইপিএল খেলার কেন্দ্র হিসেবে মুম্বাই শহরকে ভাবা হচ্ছে কারণ এ শহরে খেলা অনুষ্ঠিত হলে একসাথে তিনটি স্টেডিয়াম পাওয়া যাবে।
ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তেমন হলে দলগুলোকে আর বিমানে যাতায়াত করতে হবে না। প্রয়োজন পড়লে কিছু ম্যাচ পুনেতেও নেওয়া হতে পারে।
