ক্রিকেট
প্রধান খবর

রাবাদার পাঁচ উইকেটে চাপে বাংলাদেশ, হৃদয়ের অর্ধশতকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে কাগিসো রাবাদার বোলিং তোপে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ২২ রানে ৩ উইকেট হারানোর পর তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় দল। এরপর পঞ্চম উইকেট জুটিতে হৃদয়ের সঙ্গে লিটন দাসের ব্যাটিংয়ে স্কোর ২০০ রানের কাছাকাছি নিয়ে যায় বাংলাদেশ।

তবে লাঞ্চ বিরতির পর আবারও জোড়া আঘাত হানেন রাবাদা। নিজের করা ৩৫তম ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

তানজিদ ও হৃদয়ের চতুর্থ উইকেট জুটিতে আসে ৯৯ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০০২ সালে পচেফস্ট্রুমে হান্নান সরকার ও হাবিবুল বাশারের গড়া ৮৪ রানের জুটিই ছিল সর্বোচ্চ।

তানজিদের বিদায়ের পর ক্রিজে নেমে প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ১০৮ বলে ১২টি চারের সাহায্যে ৬৭ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। তাঁর বিদায়ে ১২১ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

শুরুতে ২২ রানে ৩ উইকেট হারানোর পর হৃদয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন তানজিদ। তাঁর গুরুত্বপূর্ণ ইনিংসটি থামে ৬৭ রানে। অন্যদিকে, চা-বিরতির আগে হৃদয়ের ৬৬ ও লিটন দাসের ৩০ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৫ রান।

একই ওভারে দুই উইকেট নিয়ে ইনিংসে নিজের পঞ্চম শিকার পূর্ণ করেন রাবাদা। এর আগে মাহফিজুল ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়েছিলেন তিনি। মুশফিককে আউট করে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেন এই প্রোটিয়া পেসার।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button