করোনা

আন্তর্জাতিক খবর

সাশ্রয়ী মূল্যে করোনার বড়ি পাবে বাংলাদেশসহ ১০৫টি দেশ

আবারও বাড়ছে করোনা সংক্রমণ। এতে রীতিমতো উদ্বেগে বিশ্ব। এর মধ্যে আশা জাগিয়েছে করোনা চিকিৎসায় মুখে খাওয়ার বড়িও। তবে এ বড়ির উচ্চমূল্যের কারণে এর সহজলভ্যতা নিয়ে শঙ্কায় ছিল নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে জাতিসংঘ ও মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক। জাতিসংঘের সংস্থা মেডিসিনস পেটেন্ট পুলের (এমপিপি) এক চুক্তির ফলে মার্কের করোনা বড়ি সাশ্রয়ী মূল্যে সরবরাহ করা হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই সুবিধা পাবে বাংলাদেশসহ ১০৫টি দেশ। খবর সিএনএনের। মার্ক তাদের করোনার বড়ি মলনুপিরাভির নামে বাজারজাত করেছে। গত অক্টোবরেই এক চুক্তিতে এমপিপিকে এই বড়ি উত্পাদনের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছিল মার্ক। এরপর নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর হাতে ওষুধটি তুলে দিতে ওই চুক্তির আওতায় বিশ্বের ২৭টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে নতুন চুক্তি করেছে এমপিপি। গত বৃহস্পতিবার নতুন চুক্তির বিষয়টি সামনে আনে জাতিসংঘের ওই সংস্থাটি। চুক্তি অনুযায়ী কিছু ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে এই বড়ি সরবরাহ আগামী মাসে শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন এমপিপির একজন মুখপাত্র। এমপিপির চুক্তির তথ্যমতে, বিশ্বের ২৭টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি মলনুপিরাভিরের কাঁচামাল উত্পাদনের বিষয়টি দেখভাল করবে। ১৩টি প্রতিষ্ঠান কাঁচামাল তৈরির পাশাপাশি মার্কের ওই করোনার বড়িটি উত্পাদনের সঙ্গে যুক্ত থাকবে। বাকি ৯টি প্রতিষ্ঠানের কাজ হবে ওষুধটি যথাযথভাবে উৎপাদন করা। এই বড়ি উৎপাদন করার জন্য বাংলাদেশ, চীন, মিসর, জর্ডান, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম থেকে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বেছে নেওয়া হয়েছে। মার্কের তথ্যমতে, করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় পাঁচ দিনে এক কোর্স মলনুপিরাভির বড়ি (৪০টি) গ্রহণ করতে হয়। মার্কের সঙ্গে করা এমপিপির চুক্তি অনুযায়ী, কম দামে মলনুপিরাভির উৎপাদনে কোনো রয়্যালটি নেবে না মার্ক। ফলে দরিদ্র দেশগুলোর বাসিন্দারা কমবেশি ২০ মার্কিন ডলার খরচ করলেই এক কোর্স বড়ি পাবেন বলে জানিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। সম্প্রতি করোনা চিকিৎসায় মলনুপিরাভিরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই মার্কের কাছ থেকে ১৭ লাখ কোর্স বড়ি কিনতে রাজি হয়েছে দেশটি। মার্কিন সরকারের কাছে মার্ক প্রতি কোর্স বড়ির দাম ধরেছে ৭০০ মার্কিন ডলার। মার্কের মতোই করোনা চিকিত্সায় প্যাক্সলোভিড নামে মুখে খাওয়া বড়ি এনেছে যুক্তরাষ্ট্রের আরেক বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। ফাইজারের করোনা টিকাও বাজারে রয়েছে। গত ডিসেম্বরে মার্কের মলনুপিরাভিরের পাশাপাশি প্যাক্সলোভিডের অনুমোদন দেয় মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। গবেষণায় দেখা গেছে, ফাইজারের প্যাক্সলোভিড ও মার্কের মলনুপিরাভি বড়ি ভাইরাস পুনরুৎপাদনের সক্ষমতা কমিয়ে দেয় এবং একপর্যায়ে ভাইরাসের শক্তি ধীরে ধীরে হ্রাস পায়। মলনুপিরাভি বড়ি ঝুঁকিতে থাকা করোনা রোগীর মৃত্যুঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। এ ক্ষেত্রে মার্কের চেয়ে ফাইজারের বড়ি কার্যকারিতায় এগিয়ে। করোনায় আক্রান্ত হওয়া উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের মৃত্যুঝুঁকি কিংবা হাসপাতালে ভর্তি হওয়ার হার প্রায় ৯০ শতাংশ কমিয়ে দেয় ফাইজারের প্যাক্সলোভিড। এমপিপির এক মুখপাত্র বলেছেন, চুক্তি ঠিকঠাকভাবে সামনে এগোলে কম দামে মলনুপিরাভির সরবরাহ শুরু হবে আগামী মাসের শুরুর দিকে। ওষুধগুলো সরবরাহ করা হবে ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, বাংলাদেশ, ইথিওপিয়া, ফিলিপাইন, মিসরসহ ১০৫টি দেশে। তবে মলনুপিরাভিরের তুলনামূলক কম কার্যকারিতার কারণে দ্বিধায় রয়েছে অনেক দেশ। যুক্তরাষ্ট্র বড়িটির অনুমোদন দিলেও বেশ কয়েকটি পশ্চিমা দেশ এখনো এ পথে হাঁটেনি।

বিস্তারিত>>
জাতীয়

করোনা: কয়েকদফা নতুন বিধি-নিষেধে যা যা রয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণাসহ নতুন কয়েক দফা বিধি-নিষেধ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ জানুয়ারি) জারি…

বিস্তারিত>>
করোনা আপডেট

বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ১১১ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩২৭ টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১১ জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্ক থেকে…

বিস্তারিত>>
জাতীয়

আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক। শুক্রবার (২১ জানুয়ারি ) বেলা…

বিস্তারিত>>
রাজনীতি

করোনা মুক্ত হলেন ফখরুল ও তার স্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তাদের নমুনা…

বিস্তারিত>>
বগুড়া জেলা

বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ১৩৭ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩১৪ টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্ক থেকে…

বিস্তারিত>>
করোনা আপডেট

সপ্তাহ ব্যবধানে শনাক্ত ও মৃত্যুর হার বেড়েছে

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫০০ জন। শনাক্তের হার…

বিস্তারিত>>
সারাদেশ

একসঙ্গে ৫২ ছাত্রী করোনায় আক্রান্ত, নার্সিং ইনস্টিটিউট বন্ধ

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ ছাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা ইনস্টিটিউটের ছাত্রী নিবাসে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষার্থীরা করোনা আক্রান্ত…

বিস্তারিত>>
করোনা আপডেট

বগুড়ায় করোনা সংক্রমণ বেড়েছে, নতুন আক্রান্ত ৯৪ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৮ টি নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান ডেস্ক থেকে…

বিস্তারিত>>
করোনা আপডেট

করোনা: বগুড়াসহ রেড জোনে দেশের ১২ জেলা

করোনার সংক্রমণের উচ্চ ঝুঁকি বা রেড জোনে আছে বগুড়াসহ দেশের ১২টি জেলা। বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে জানানো হয়েছে…

বিস্তারিত>>
Back to top button