রাজনীতি
করোনা মুক্ত হলেন ফখরুল ও তার স্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা মুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তাদের নমুনা পরীক্ষা করা হলো কোভিড নেগেটিভ রিপোর্ট আসে।
মির্জা ফখরুল একাত্তরকে জানান, সকালে তারা করোনা পরীক্ষায় নমুনা দিয়েছিলেন। পরে করোনা নেগেটিভ রিপোর্ট পেয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির স্ত্রীসহ মির্জা ফখরুল করোনায় আক্রান্তের খবর জানিয়েছিলেন।
চিকিৎসকের পরামর্শে তারা দুইজন বাড়িতেই চিকিৎসা নিয়েছেন।
