প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিউজিল্যান্ডে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নিতে আজ (বৃহস্পতিবার) দুপুরে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দেশ ছাড়বেন সালমা খাতুন, জাহানারা আলমরা। নারী দল ঢাকা ছেড়ে যাবে দুপুর ১.২০টায়। নারী বিভাগের অপারেশন্স ম্যানেজার তৌহিদ মাহমুদ বলছিলেন, ‘আমাদের ফ্লাইট দুপুর ১.২০টায়। সিঙ্গাপুর এয়ারলাইন্স। ওখানে (নিউজিল্যান্ড) পৌঁছে ১০দিন কোয়ারেন্টাইন। তারপর অনুশীলন করতে পারবে। সাত দিন ছিল, পরে ১০দিন করেছে।’ ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা করে বাংলাদেশ দল সেখানে পৌঁছাবে ৪ ফেব্রুয়ারি। সেদিন থেকে শুরু কোয়ারেন্টাইন। ১০ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি করোনাভাইরাস নেগেটিভ সাপেক্ষে মুক্ত হবেন বাঘিনীরা। এরপর চলবে কন্ডিশনিং ক্যাম্প। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্পের পর ২৫ ফেব্রুয়ারি বিশ্বকাপের অংশ হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী মার্চ মাসে শুরু হবে নারীদের এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ৪ মার্চ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে উদ্বোধনীর পরের দিন অর্থাৎ ৫ মার্চ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জৌতির দল অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে লড়বে ২৫ মার্চ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড- নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন। ট্রাভেলিং রিজার্ভ- সানজিদা আক্তার মেঘলা ও নুজহাত তাসনিয়া।
বিস্তারিত>>বাংলাদেশ নারী ক্রিকেট দল
প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। বুধবার নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২২-এর সূচি ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে বিশ্বকাপের অভিষেকেই বাংলাদেশ…
বিস্তারিত>>মাহমুদুল্লাহ রিয়াদের বাহিনী যখন দেশের মাটিতে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হল, ঠিক তখনই পাকিস্তানি মেয়েদের বিপক্ষে জয়ের পর এবার যুক্তরাষ্ট্রকে রীতিমত…
বিস্তারিত>>প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।…
বিস্তারিত>>২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেমেছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক মেয়েদের আগে…
বিস্তারিত>>জাহানারা ও ফারিহাকে বিশ্রামে পাঠিয়েও সিরিজের তৃতীয় ওয়ানডেতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিলেটে সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে…
বিস্তারিত>>ওয়ানডে এবং টি-টোয়েন্টির পর এবার ক্রিকেটের মর্যাদাপূর্ণ ফরম্যাট আইসিসির টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসির স্থায়ী সদস্য হিসেবে…
বিস্তারিত>>বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ ব্লু দল। তিন দলের প্রতিযোগিতায় শুরু থেকেই দাপট দেখানো সালমা…
বিস্তারিত>>বগুড়া লাইভ ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৬ রানেই অলআউট মালদ্বীপ নারী ক্রিকেট দল। নারী ক্রিকেটে এর আগেদক্ষিণ আফ্রিকার দেশ রোয়ান্ডার…
বিস্তারিত>>







