তথ্য ও প্রযুক্তি

বন্ধ হলো ৫৯টি অবৈধ টিভি

টেলিভিশনে প্রচারিত কনটেন্ট আইপি নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপি টিভি। বিটিআরসি শুধু লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে আইপিভিত্তিক ডাটা সার্ভিসের (স্ট্রিমিং সার্ভিস, আইপি টিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে। ৫৯টি অবৈধ ও অনিবন্ধিত আইপি (ইন্টারনেট প্রটোকল) টিভি বন্ধ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। গত ১৯ সেপ্টেম্বর সংস্থাটি গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায়। বন্ধ হওয়া ৫৯টি অবৈধ ও অনিবন্ধিত আইপি (ইন্টারনেট প্রটোকল) টিভির তালিকা নিম্নরুপ:

জাগোবিডি,বাংলা২১ টিভি, মিলেনিয়াম টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, এটিএন মিউজিক, টাইম টেলিভিশন, লাইভ২ওয়েভ টিভি, বরেন্দ্র টিভি, রং টিভি, এটিএন ইসলামিক টিভি, মুভি বাংলা টিভি, টাইমস২৪ টিভি, প্রবাসী টিভি, আরটিভি মিউজিক, টোটাল ক্যাবল, নকশী টিভি, জয় টিভি, বী আইপি টিভি, প্যানাভিশন টিভি, চ্যানেল এস বিডি, এনআরবি টিভি, ৭১ বাংলা টিভি, টিভি ওয়ান ইউকে, দেশেবিদেশে, আইওএন টিভি ইউকে, দাওয়াহ টিভি, ম্যাজিক বাংলা টিভি, মাদানী বাংলা, ইকরা বাংলা টিভি, ডিজি বাংলা টিভি, মাই সিনেমা, রোয়াল টিভি, আলিফ টিভি, জন্মভূমি টিভি, এবি টিভি ইউএসএ, জয়যাত্রা টিভি, কিউ টিভি, কুমিল্লা২৪, কালারশিপ টিভি, হারনেট টিভি, নারী টিভি, আল্পনা টিভি, আযান টিভি, গ্লোবাল বাংলা টিভি, ঢাকা টিভি, এনটিভি বাংলা, চ্যানেল টি ওয়ান, জাগরণী টিভি, এনএএন টিভি, এমবি টিভি, স্বপ্ন টিভি, মুভি ২, বিশ্ব বাংলা২৪, আরএনএন টিভি, ফ্ল্যাশ টিভি, চ্যানেল এইচ, সিটি টিভি, ঝংকার টিভি এবং টিভি৭।

এই বিভাগের অন্য খবর

Back to top button