তথ্য ও প্রযুক্তি

স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানে রিয়েলমি

২০১৮ সালে যাত্রা করে রিয়েলমি। বিভিন্ন ডিভাইসে অ্যাডভান্সড প্রযুক্তি সরবরাহ ও স্টাইলের কারণে খুব অল্প সময়ে বৈশ্বিক বাজারে দারুণ সাড়া ফেলে এ ডিভাইস ব্র্যান্ড।


শীর্ষ স্থানীয় গ্লোবাল টেকনোলজি মার্কেট অ্যানালিস্ট ফার্ম ক্যানালিস দ্বারা প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে শিপমেন্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাজারে স্মার্টফোন নির্মাতা হিসেবে শীর্ষস্থান দখল করেছে রিয়েলমি। ২০ শতাংশ ইউনিট শেয়ার ও ৫০ শতাংশ প্রবৃদ্ধির মাধ্যমে চতুর্থ প্রান্তিকে ১ নম্বর স্থানে উঠে এসেছে জনপ্রিয় এই ব্র্যান্ডটি।


 এ ব্যাপারে রিয়েলমি জানায়, ‘ক্যানালিসের জরিপ অনুযায়ী আমরা ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হওয়ার গৌরব অর্জন করেছে। এ নিয়ে দ্বিতীয় বারের মতো আমরা বাংলাদেশের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হয়েছি।’


 প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘তরুণদের চাহিদানুযায়ী সেরা মূল্যে সবচেয়ে ট্রেন্ডি ও সেরা প্রযুক্তি তাদের হাতে তুলে দেওয়াই আমাদের লক্ষ্য। আমাদের ফ্ল্যাগশিপ কিলার জিটি সিরিজের শেষ স্মার্টফোনসহ এই বছর আমাদের গ্রাহকদের জন্য আরও নতুন অনেক চমক আসছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button