শিক্ষা

কোনো অজুহাতেই যেন স্কুল শিক্ষা কার্যক্রমে ছেদ না পড়ে: ইউনিসেফ

গত দুই বছরের মহামারিতে বিশ্বজুড়ে স্কুল বন্ধ থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিশুদের পড়াশোনায়। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলোর বিপুল সংখ্যক শিশু ইতোমধ্যে শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়েছে। ওমিক্রনের প্রাদুর্ভাবের জেরে পুনরায় যেন এই পরিস্থিতি সৃষ্টি না হয়- সম্প্রতি এক বিবৃতিতে সে বিষয়ক আহ্বান জানিয়েছেন জাতিসংঘভিত্তিক শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ও প্রধান হেনরিয়েটা ফোরে। শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে ইউনিসেফের নির্বাহী প্রধান বলেন, ‘সংকটের মুহূর্তে অনেক সময় আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। ২০২০ সালে যখন করোনা মহামারি শুরু হলো সে সময় স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তও সেরকম একটি কঠিন সিদ্ধান্ত ছিল।’ ‘কিন্তু সেই সিদ্ধান্তের জন্য চড়া মূল্য আমাদের দিতে হয়েছে। আমাদের অবশ্যই শিশুদেরকে স্কুলে ধরে রাখতে হবে এবং বিশ্বের সব দেশের সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি- কোনো অজুহাতেই যেন স্কুল শিক্ষা কার্যক্রমে ছেদ না পড়ে।’ ‘তার পরিবর্তে বরং আমদের এমন দৃঢ় ও কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে প্রতিটি শিশুর স্কুলে আসা নিশ্চিত হয়। প্রত্যেক কমিউনিটিতে এমন কিছু শিশু থাকে, যারা আর্থিক, মানসিক ও বিভিন্ন কারণে স্কুলে আসতে পারে না, আমদের উচিত হবে সেইসব শিশুকেও স্কুলে আনতে কার্যকর উদ্যোগ নেওয়া।’ বিবৃতিতে হেনরিয়েটা আরও বলেছেন, মহামারি প্রতিরোধে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের অবশ্যই টিকার ডোজ সম্পূর্ণ করা উচিত কিন্তু এই বিষয়টি যেন স্কুল শিক্ষা কার্যক্রম চালু রাখার ক্ষেত্রে প্রধান নিয়ামক হয়ে না ওঠে সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ‘মহামারির ছড়িয়ে পড়া ঠেকাতে আমরা অবশ্যই চাই, শিক্ষক ও কর্মচারীদের যেন টিকাদান কর্মসূচিতে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু স্কুল শিক্ষা কার্যক্রম চালু রাখার ক্ষেত্রে এই বিষয়টিকে যদি অতিরিক্ত প্রাধান্য দেওয়া হয়, সেক্ষেত্রে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে আমাদের শিশুরাই।’

বিস্তারিত>>

একাদশে ভর্তির আবেদনের ফল প্রকাশ আজ

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে আজ। শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে।…

বিস্তারিত>>

৭ ফেব্রুয়ারি থেকে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলোর ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত এবং বিশেষ পরীক্ষার পরিবর্তিত সময়সূচী প্রকাশ করা হয়েছে।…

বিস্তারিত>>

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরই সকল পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব…

বিস্তারিত>>

আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক। শুক্রবার (২১ জানুয়ারি ) বেলা…

বিস্তারিত>>

৪৩তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫ হাজার

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার (২০ জানুয়ারি)…

বিস্তারিত>>

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বৃহস্পতিবার

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশ করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম…

বিস্তারিত>>

শাবিপ্রবি’র শিক্ষার্থীদের অনশন শুরু, মাঠে শিক্ষকরাও

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করায় আমরণ অনশন কর্মসূচি শুরু…

বিস্তারিত>>

শাবিপ্রবি’র উপাচার্য পদত্যাগ না করলে শিক্ষার্থীদের অনশন

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনে যাবার ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের…

বিস্তারিত>>

মেডিকেলের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৭…

বিস্তারিত>>
Back to top button