জাতীয়
প্রধান খবর

১২ কেজি এলপিজির দাম এক ধাক্কায় ৩৫৭ টাকা কমলো

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৮৮৫ টাকা।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি। সংস্থাটি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুন বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল।

এক মাসের ব্যবধানে আবারও এলপিজি ও অটোগ্যাসের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button