বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

রাজধানী ঢাকাসহ সারাদেশে পুনরাবৃত্ত ভূমিকম্পে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চার দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

উপাচার্য আরও জানান, ভবনগুলোর নিরাপত্তা যাচাইয়ে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে ভবন পরীক্ষা করে ৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে।

এর আগে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে এবং আজ বিকেল ৫টার মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দেয়।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button