আবহাওয়া
প্রধান খবর

সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও জানানো হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) আবহাওয়াবিদ খো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কিছুটা কমবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে উত্তর-পূর্বাঞ্চলের কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরে উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা দেখা যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমবে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশজুড়ে শুষ্ক আবহাওয়া ও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। ভোরে উত্তর-পূর্বাঞ্চলে হালকা কুয়াশা হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button