আবহাওয়া
প্রধান খবর

আগামী ৫ দিন তাপমাত্রা বাড়তে পারে, গরম অনুভূতির আভাস

সারা দেশে আগামী পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে, ফলে গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এ সময়ে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করেছে সংস্থাটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আকাশ ও আবহাওয়ার অবস্থা

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, রাত ও দিনের উভয় তাপমাত্রাই ধীরে ধীরে বাড়তে পারে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গরম অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রা

এদিকে, আজ রোববার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button