আবহাওয়াপ্রধান খবরসারাদেশ

৮ বিভাগে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৮ বিভাগে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এ সময় বাতাসের গতি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০-৫০ কিলোমিটার হতে পারে।

এ ছাড়া দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ও ভারী বৃষ্টি হতে পারে।অন্যদিকে দেশের চারটি অঞ্চলে তাপপ্রবাহ চলমান রয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী চাঁদপুর, রাজশাহী, খুলনা ও যশোর জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও জানা যায়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button