গাবতলী উপজেলাবগুড়া জেলা

বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে সামিউল ইসলাম (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার কদমতলী তাইরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সামিউল ইসলাম ওই গ্রামের মো: আতাউর রহমান টিটুর ছেলে।

পুলিশ জানিয়েছে, শনিবার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সামিউল। পরে তাকে উদ্ধার করতে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেন। একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন জানান, নিহত শিশুটি সাঁতার না জানাই এই দুর্ঘটনা ঘটে। নিযহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button