উত্তরাঞ্চল
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.১ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯০ শতাংশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার সকাল ৯টায় জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে স্থানীয়রা বলছেন, শীতের মৌসুম শুরু হতে আরও কিছুদিন বাকি থাকলেও ইতিমধ্যে শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে। দিনের তুলনায় রাতে কিছুটা বেশি শীত অনুভূত হচ্ছে।
তথ্যসূত্র: ইত্তেফাক



