
পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩-এর মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে মোট ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের নির্ধারিত বিধি-বিধান ও বিদ্যমান কোটা নীতিমালা অনুসরণ করে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে।
পিএসসি সূত্র জানায়, চূড়ান্ত ফলাফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রার্থীরা সেখানে নিজেদের ফল জানতে পারবেন।
তথ্যসূত্র: বণিক বার্তা



