বগুড়ায় করোনায় নতুন করে আক্রান্ত ২০ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ২০ জন। একইসাথে সুস্থ হয়েছেন ৫১ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৩ টি নমুনার মধ্যে ১৯ জন করোনা পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১২ টি নমুনার মধ্যে ১ জন পজিটিভ হয়েছেন। সর্বমোট ১৯৫ টি নমুনা পরীক্ষা করা হয় শুধু মাত্র শজিমেকে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
নতুন ২০ জন করোনা আক্রান্তদের মধ্যে বগুড়া সদরের ১৯ জন বাসিন্দা এবং আদমদিঘী উপজেলার ১ জন বাসিন্দা।
আরও পড়ুন বগুড়া নারুলীতে ভারত থেকে এসে নিয়ম না মেনে অবস্থান করছেন ৪ জন
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, বগুড়ায় করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হলেন ১১৮৮৭ জন, সুস্থ হয়েছেন ১০৭৯৮ জন এবং মোট মৃত্যু ২৯৫ জনেই রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৭৯৫ জন।



