করোনা আপডেটজাতীয়প্রধান খবর

করোনায় প্রাণ হারালেন আরও ১৭ জন

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জন প্রাণ হারিয়েছেন। গতকাল যা ছিল ১৪ জনে। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭৩০ জনের প্রাণ কেড়ে নিল।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে গত সাত মাসের সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয় শুক্রবার (৮ অক্টোবর)।তার আগের দিন ছিল ১২ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫১৮ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জন।

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন। 

এই বিভাগের অন্য খবর

Back to top button