আদমদিঘী উপজেলা
প্রধান খবর

বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সান্তাহার পশ্চিম কলোনির সামছুদ্দীনের ছেলে ফরহাদ হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযানে নিয়মিত মাদক মামলার আসামি সান্তাহার নতুন বাজার হাটখোলার মোফাজ্জল হোসেনের ছেলে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে উপজেলার উৎরাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে সালাম প্রামানিককে বিদ্যুৎ আইনের একটি মামলায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিন আসামিকে সোমবার (২০ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button