আদমদিঘী উপজেলা
বগুড়ার আদমদীঘিতে বিষ্ণুমূর্তিসহ কালোবাজারি গ্রেফতার

বগুড়া জেলার আদমদীঘিতে সাড়ে ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তিসহ আব্দুল রশিদ (৪৮) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে আদমদীঘি উপজেলার শাঁওইল পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল রশিদ ওই এলাকার মৃত মোজাম প্রামানিকের ছেলে।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (জি) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ৩০ কেজি ওজনের বিষ্ণুমূর্তি ও মোবাইলসহ রশিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রশিদ দীর্ঘদিন যাবৎ জনসাধারণকে প্রতারিত করে মূর্তি বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।



