আদমদিঘী উপজেলা

বগুড়ার আদমদীঘিতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলায় প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই অটো রাইস মিল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও শ্রাবণী রায়। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের কলাবাগান এলাকার রহমান এন্ড সন্স এবং খাড়ির ব্রিজ এলাকার বৈশাখী অটো রাইস মিল দীর্ঘদিন ধরে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আসছে বলে অভিযোগ উঠে। খবর পেয়ে দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বৈশাখী অটো রাইস মিলকে ৪০ হাজার ও রহমান এন্ড সন্স প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে বগুড়া পাট অধিদফতরের মূখ্য পরির্দশক সোহেল রানা ও পাট উন্নয়ন সহকারী রফিকুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ইউএনও শ্রাবণী রায় বলেন, ওই দুই প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছিল। অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button