আদমদিঘী উপজেলা

আদমদীঘিতে মোবাইল থেরাপী ক্যাম্পেইন উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিন ব্যাপী মোবাইল থেরাপী সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে আদমদীঘি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই থেরাপী সেবা প্রদান করা হয়।
প্রথম দিনে অত্র বিদ্যালয়ের ৭০জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে থেরাপী সেবা প্রদান করা হয়।

এই সেবা প্রদান করেন বগুড়ার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মর্জিনা আক্তার ও ক্লিনিক্যাল ফিজিও থেরাপী ডাঃ ইলফাত-ই-কাওনাইন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও অটিস্টিক- বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম চাঁপাসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button