আদমদিঘী উপজেলা
আদমদীঘিতে টিসিবি’র পন্য পাবে ৯৮৬৬ জন

বগুড়ার আদমদীঘি উপজেলায় ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয় নিয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
শনিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়।
শ্রাবণী রায় জানান, আদমদীঘিতে প্রথম পর্যায়ের টিসিবি’র পন্য ২০ মার্চ থেকে বিক্রি শুরু করা হবে।
এ লক্ষ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৯ হাজার ৮৬৬টি উপকারভোগী পরিবার নির্ধারণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সম্পাদক বেনজীর রহমান, খায়রুল ইসলাম, মিহির সরকার, মনজুরুল ইসলাম, আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, এরশাদ আলী প্রমূখ
এসএ