বগুড়ায় নিবন্ধন ছাড়া হ্যাচারী পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়ার আদমদীঘিতে নিবন্ধন নবায়ন ছাড়াই মৎস্য হ্যাচারী পরিচালনা করার দায়ে মা বাবার দোয়া নামের এক মৎস্য হ্যাচারীর মালিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মা বাবার দোয়া নামের এক মৎস্য হ্যাচারীর মালিক আব্দুল বাকি সরদার।
সোমবার বিকাল ৫টায় আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের চেঁচুয়া এলাকায় অবস্থিত ওই হ্যাচারীর মৎস্য হ্যাচারী আইন-২০১০-এর ৫ ধারা মতে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গত সোমবার বিকেলে আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেঁচুয়ায় মা বাবা দোয়া নামের এক মৎস্য হ্যাচারী সরকারি নিবন্ধন নবায়ন ব্যতিত হ্যাচারী পরিচালনার সংবাদে ভ্রাম্যমান আদালতের একটি টিম ওই হ্যাচারীতে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায়।
আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিষয়টি নিশ্চিত করেন।
এসএ