আদমদিঘী উপজেলা
বগুড়ায় ১২ পিচ এ্যাম্পুলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১২ পিচ নেশার এ্যাম্পুলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।
আটক এনামুল হক (৪৮) নওগাঁ সদরের চকগোবিন্দ গ্রামের বদর মোল্লার ছেলে।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার সান্তাহার জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফরমের উত্তরপাশ থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই মাদক কারবারির লুঙ্গির ভাজে রাখা ১২ পিচ নেশার এ্যাম্পুল ইঞ্জেকশন পাওয়া যায়।
সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, সন্ধ্যায় আটক আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসএ