বগুড়ায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় আ’লীগ নেতাকে মারপিট

বগুড়ার আদমদীঘির বিনাহালি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠতা সদস্য ও আওয়ামীলীগ নেতা কর্তৃক সিনিয়র শিক্ষক আজাহার আলী শারীরিক লাঞ্ছিতের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন এবার সেই আওয়ামীলীগ নেতা মকলেছার রহমানকে মারপিটে আহত করা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে বিনাহালি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে বেশ কিছুদিন আগে থেকে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ৩ এপ্রিল বেলা ১১ টার দিকে মকলেছার রহমান প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে বাকবিন্ডার এক পর্যায়ে আজাহার আলী নামের এক সিনিয়র শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন।
এর জের ধরে সোমবার বেলা ১১টায় সেই আওয়ামীলীগ নেতা মকলেছার রহমান আদমদীঘি ভাড়া বাসা থেকে বিনাহালি তার গ্রামে যাবার সময় বালিকা বিদ্যালয়ের নিকট পৌঁছিলে শিক্ষক আজাহার আলীর লোকজন আওয়ামীলী নেতা মকলেছার রহমানকে পাল্টা মারপিটে গুরুত্বর আহত করে।
পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে মকলেছার রহমানকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।
আহত মকলেছার রহমান বলেন, রোববারের ঘটনার জের ধরে শিক্ষক আজাহার আলীর লোকজন পথরোধ করে হত্যার উদ্যেশ্যে মারপিটে আহত করে।
শিক্ষক আজাহার আলী বলেন, কারা তাকে মারপিট করেছে তা আমার জানা নেই।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
এসএ