স্বামী না থাকার সুযোগে ধর্ষণ করেন একভাই! সংসার ভাঙার ভয় দেখিয়ে সুযোগ নেন অপর ভাই

বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফাতারকৃত দুলু ফকির ও হান্নান ফকির উপজেলার কোমারপুর শিয়ালগাড়ী গ্রামের সামছুল ফকিরের ছেলে।
৬ এপ্রিল আদমদীঘির কোমারপুর শিয়ালগাড়ী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার জনৈক কৃষক ১৭ মার্চ বেলা ১০ টার দিকে জমি চাষ জন্য মাঠে যান। এ সময় কৃষকের বাড়ির গোয়ালে লুকিয়ে থাকা দুলু ফকির কৃষকের স্ত্রীকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তার স্বামীকে মেরে ফেলারও হুমকি দেন।
এর কিছুক্ষন পরেই ধর্ষকের আপন ভাই হান্নান ফকির গৃহবধূকে সংসার ভেঙে দেয়ার হুমকি দিয়ে আবারো ধর্ষণ করেন।
সবশেষ ৬ এপ্রিল রাতে ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দুলু ও হান্নানকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা দায়ের ও ধর্ষকদের গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন বলেন, আজ তাদের বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে।
এসএ


