আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় স্ত্রীর মাথার চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেফতার

সানোয়ার হোসাইন (আদমদীঘি): বগুড়ার আদমদীঘিতে গৃহবধু ধর্ষন মামলার দুইদিন পর তাকে নির্যাতন করে মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে তার স্বামী।

বহু বিয়ের নায়ক স্বামী রফিকুল ইসলামকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ওই গ্রামের এবারত আলীর ছেলে।

শুক্রবার বেলা ১১টার দিকে আদমদীঘি উপজেলার কোমারপুর শিয়ালগাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম ইতিপূর্বে ৪টি বিয়ে করে। দেড় বছর আগে চাটখইর গ্রামের স্বামী পরিত্যাক্তা নারী ওই গৃহবধূকে ৫ম বিয়ে করে সংসার করছে।

স্ত্রীকে ধর্ষনের অভিযোগে ৬ এপ্রিল রাতে একই গ্রামের দুলু ফকির ও হান্নান ফকির নামের দুই ভাইয়ের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করে। এদিকে ধর্ষনের মামলা দায়েরের পর স্বামী রফিকুল ইসলাম এই স্ত্রীকে নানা অপবাদ দিয়ে তালাক দেয়ার জন্য কৌশল অবলম্বন করে।

রফিকুল ইসলাম বাড়ির মেইন দরজা বন্ধ করে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে ন্যাড়া করে গ্রামে ঘুরায়।

রফিকুল ইসলাম বলেন, অপবাদ ও লোকলজ্জার কারনে আমি ক্যাঁচি দিয়ে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করেছি।

বিষয়টি নিয়ে ওই গৃহবধু বলেন, তাকেও তালাক দেয়ার কৌশলে জোড়পূর্বক শারীরিক নির্যাতন ও মাথার চুল কেটে ন্যাড়া করেছে স্বামী।

এ ঘটনায় ভিকটিম ওই গৃহবধু বাদি হয়ে স্বামী রফিকুল ইসলামকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ন্যাড়া করে দেয়ার কাজে ব্যবহৃত ক্যাঁচি উদ্ধার করা হয়েছে। রফিকুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button