আদমদিঘী উপজেলাপ্রধান খবর

আদমদীঘিতে ৩য় পর্যায়ে ১৫ পরিবারকে বাড়ি হস্তান্তর

সানোয়ার হোসাইন (আদমদীঘি): মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আশ্রয় প্রকল্পের ৩য় পর্যায়ে আদমদীঘি উপজেলায় আরও ১৫টি পরিবারকে বাড়ি, চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

গতকাল ২৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ব্যাপি ভিডিও কনফারন্সের মাধ্যমে এর উদ্বাধন করেন।

আদমদীঘি উপজেলা সভাকক্ষ ভিডিও কনফারন্সে উপস্থিত ছিলেন উপজেলা চয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, কষি অফিসার মিঠু চদ্র অধিকারি, মৎস্য অফিসার সুজয় পাল, বীর মুক্তিযাদ্ধা আব্দুল হামিদ, ইউপি চয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মিটুসহ বিভিন্ন বিভাগীয় কমকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লখ্য, অত্র উপজেলায় আশ্রয় প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে ১২৫টি বাড়ি হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার ৩য় পর্যায়ে আরও ১৫টি বাড়িসহ মাট ১৪০টি বাড়ি হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button