আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃদ্ধ মোতাহার হোসেন (৬৮) উপজেলার চাঁপাপুর ইউপির মিতল গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

৮ মে বিকাল সাড়ে ৫ টার দিকে তার বসত বাড়ির সামনে নিজ দোকান ঘরের বাঁশের তীরের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, নিহত মোতাহার শারীরিক অসুস্থ ও পারিবারিক ভাবে অসচ্ছলতার কারণে মানসিক বিষাদগ্রস্ত ছিলেন। বিকালে তিনি সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাত প্রায় সাড়ে ৮ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আদমদীঘি থানার ওসি মোঃ জালাল উদ্দিনের সাথে ফোনালাপের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button