আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়া ফেনসিডিলসহ ট্রেনযাত্রী আটক

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৯ বোতল ফেনসিডিলসহ এক ট্রেনযাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃত মো. বাবু (২৭) রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী এলাকার বাবর আলীর ছেলে।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সান্তাহার স্টেশন এলাকায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে মাদক নিয়ে যাত্রী বেশে যাচ্ছিলেন বাবু। এমন সংবাদের ভিত্তিতে সান্তাহার স্টেশন এলাকায় রাত ১০টা ২০ মিনিটে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালিয়ে ‘খ’ বগি থেকে ৩৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় বাবুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button