আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় আউটসোর্সিং কর্মীর রহস্যজনক মৃত্যু

বগুড়ায় আদমদীঘিতে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে। যুবকের শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত এরমান হোসেন মিশু (২০) উপজেলার উথরাইল আকন্দ পাড়ার মৃত আশরাফ আকন্দের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে তার নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে।

মিশুর মা জানান, মিশু ইন্টারনেটে আউটসোর্সিংয়ের কাজ করেন। তাই অনেক রাতে ঘুমিয়ে পর দিন বিকেলে উঠেন। মঙ্গলবার বিকেল গড়িয়ে গেলেও মিশু ঘুম থেকে উঠতে দেরি করে। ফলে তার ভাবি ঋতু মিশুর দরজায় ডাকাডাকি ও ধাক্কাধাক্কি করেও কোনো সাড়া না পাওয়ায় ফুটো দিয়ে দেখতে পান তিনি সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়েছেন।

স্থানীয়রা জানায়, মিশু গলায় রশি দিলেও চৌকির ওপর হাঁটু লাগানো ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে মৃত্যুর সঠিক কারন। তবে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button