আদমদিঘী উপজেলা

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

বগুড়ার আদমদীঘিতে ইয়াবাসহ চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটক শরিফুল ইসলাম টুকু (৫০) উপজেলার সান্তাহার পৌর শহরের বড় মালশন স্কুলপাড়া এলাকার মৃত রস্তুম আলীর ছেলে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মালশন গ্রামের একটি পুকুর সংলগ্ন পাকারাস্তা থেকে তাকে আটক করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, আটককৃত টুকু একজন চিহ্নিত মাদক কারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে টুকুর অবস্থান জানতে পেরে তাকে আটক করা হলে নিজ স্বীকারোক্তিতে তার কাছে থাকা পলেথিন দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button