আদমদিঘী উপজেলা

বগুড়ায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

বগুড়ার সান্তাহারে চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার থালতা মাঝ গ্রাম এলাকার তালেব আলীর ছেলে খোরশেদ আলম (৪৬), খোরশেদ আলমের ছেলে বিপ্লব (২২) ও একই উপজেলার ভস্কুর এলাকার রশিদের ছেলে রুবেল (২৫)।

সোমবার সকালে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোরশেদ আলমের বিরুদ্ধে বগুড়া জেলার কাহালু থানায় মাদকদ্রব্য আইনে একটি ও নওগাঁ সদর থানায় আরো একটি চুরির মামলা আছে।

অন্য ২ জনের বিরুদ্ধে সোমবার দুপুরে সান্তাহার রেলওয়ে থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button