আদমদিঘী উপজেলা

বগুড়ায় অতিরিক্ত ধান মজুত রাখায় দুই চালকলে জরিমানা

বগুড়ার আমদীঘিতে অতিরিক্ত ধান মজুত রাখার অপরাধে দুই চালকল মালিকের ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় উপজেলার ছাতিয়ানগ্রাম ও সান্তাহার পৌরসভা এলাকায় অবস্থিত দুই চালকলে অভিযান চালিয়ে এই পরিমান জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম গোলাম রব্বানীসহ পুলিশ সদস্য।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, অভিযানে সরকার নির্ধারিত মাপের অতিরিক্ত ধান গুদামে মজুত করার অপরাধে সান্তাহার-আক্কেলপুর সড়কে ছাতিয়ানগ্রাম এলাকায় অবস্থিত মেসার্স বসাক চালকল মালিক রনজিৎ কুমার বসাকের ৫০ হাজার টাকা ও সান্তাহার পৌরসভা সড়কে মেসার্স সরদার ফ্লাওয়ার এন্ড অটোরাইচ মিল মালিক আখতারুজ্জামানের ৭০ হাজার টাকাসহ মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

এছাড়া মেসার্স রহমান এন্ড সন্স অটোরাইস মিল এবং মেসার্স নিশান বসাক চালকলসহ কয়েকটি চালকল মালিককে সরকারি নীতিমালা অনুসরণ করে ধান চাল সরবরাহ করার জন্য সর্তক করা হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায় বিষয়টি নিশ্চিত করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button