আদমদিঘী উপজেলাপ্রধান খবর

বগুড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে সেচ পাম্পের ঘরের পাশ থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, বিকালে এক রাখাল গরু নিয়ে ওই মাঠে খাওয়াচ্ছিলেন। এসময় তিনি লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের ডাকলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে আদমদীঘি-দুপচাঁচিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল এসপি) নাজরান রউফ, ওসি জালাল উদ্দীন, পরিদর্শক (তদন্ত) আলমাস আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাত সাড়ে ৮টার দিকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান জানান, তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কোনো ধারনা করা যাচ্ছেনা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহ মর্গে রাখা আছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button