আদমদিঘী উপজেলা

বগুড়ায় ইয়াবাসহ আটক এক

বগুড়ার আদমদীঘিতে ৪২ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

মনিরুজ্জামান ঝন্টু (৪২) উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার শেখ আক্কাস আলীর ছেলে।

সোমবার দুপুরে মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাত ৯ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা আহসানউল্লাহ ইন্সটিটিউশন এলাকা থেকে আটক করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি মো. রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ঝন্টুকে আটক করা হয়। মাদক মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button