আদমদিঘী উপজেলা
বগুড়ায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় আদমদীঘিতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সান্তাহার ফাঁড়ির পুলিশ।
আটককৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গণিপুর গ্রামের শ্রী রমণী দেবনাথের ছেলে রিপন (২৬) ও একই গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে নজরুল মন্ডল (৪২)।
রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৯ টায় সান্তাহার আক্কেলপুর আঞ্চলিক সড়কের ইশবপুর এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে ইট ভাটার সামনে রাস্তায় অভিযান চালিয়ে রিপন ও নজরুল মন্ডল নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ৭ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আদমদিঘী থানার ওসি রেজাউল করিম জানান, এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রোববার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
এসএ



