আদমদিঘী উপজেলা

বগুড়ায় ফেনসিডিল ও মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪২ বোতল ফেনসিডিল ও ২.২৫ লিটার মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন বগুড়া জেলার সদর উপজেলার সরদারপাড়া মহল্লার আবুল সরদারের ছেলে ইদ্রিস (৪০) ও নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মহেশপুর গ্রামের মৃত বকুল চন্দ্র বর্মনের ছেলে রমানাথ চন্দ্র বর্মন (৩৬)।

মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সোমবার রাতে সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহি বাস তল্লাশি করা হয়। এ সময় এসআর পরিবহনে নামে একটি বাস থেকে ৪২ বোতল ফেনসিডিলসহ ইদ্রিসকে আটক করা হয়।

অপরদিকে শাহ ফতেহ আলী নামে আরেকটি বাস থেকে ২.২৫ লিটার চোলাই মদসহ রমানাথ চন্দ্র বর্মনকে আটক করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, আটককৃত দুই মাদক কারবারিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button