সারাদেশ

আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে আগুনের ঘটনা ঘটেছে। এর আগে শেখ হাসিনার বিচারকে ঘিরে ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে ওই কার্যালয়ের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেন।

ঘটনাস্থলে দেখা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার টানানো রয়েছে কার্যালয়ের সামনে। ব্যানারের নিচে সংগঠনের নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে লাঠি হাতে অবস্থান করছিলেন।

এর আগে, গত বছরের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর জুলাই গণঅভ্যুত্থানের সমর্থকরা সেখানে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করে।

এদিকে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তথ্যসূত্র: মানবকন্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button