সারাদেশ
প্রধান খবর

নাইমুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কথিত পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং হামলায় জড়িতদের শাস্তির দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় নাইমুদ্দীনের ওপর পুলিশ অন্যায়ভাবে হামলা চালায়। তাদের দাবি, নাইমুদ্দীন কোনো অপরাধ করেননি; তবুও তিনি হামলার শিকার হয়েছেন। তারা প্রশ্ন তোলেন-বিনা কারণে কাউকে মারার অধিকার পুলিশকে কে দিয়েছে? সাধারণ মানুষ কি এখন রাস্তায় চলাচল করতে পারবে না?

কর্মসূচিতে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন-
১. ডিসি মাসুদসহ হামলায় জড়িত প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
২. ক্যাম্পাস এলাকার ভেতরে-বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button