সারাদেশ
প্রধান খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।

প্রাপ্ত তথ্যানুযায়ী, রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার সময় তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও প্রটোকল ভঙ্গের অভিযোগ ওঠে বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় কর্মকর্তাদের সারিতে থাকা ইউসুফ আলী প্রটোকল ভেঙে তাঁর সঙ্গে হাত মেলানোর একপর্যায়ে আলিঙ্গনের চেষ্টা করেন। এ ঘটনাকে প্রশাসনিক শিষ্টাচার ও প্রটোকল লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয় বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ জারি করে।

আদেশ জারির পর মঙ্গলবার রাতেই ইউসুফ আলী রাজশাহী ছেড়েছেন বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button