সারাদেশ
প্রধান খবর

ভুটানের ভূমিকম্পে কেঁপে উঠলো সারাদেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক কম্পনে অনেকেই ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূমিকম্পের কম্পন ভুটান ছাড়াও বাংলাদেশ, ভারত ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button