সারাদেশ

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান ও অ্যাটর্নি জেনারেলের মেয়ে আদিবা রুহুল

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের মেয়ে ব্যারিস্টার আদিবা রুহুল।

শনিবার (১৩ জুন) বার কাউন্সিলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, শুক্রবার গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর জানান জাইমা রহমান।

সম্প্রতি বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার এমসিকিউ পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।

বাংলাদেশে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার জন্য বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এসব ধাপ হলো- এমসিকিউ (নৈর্ব্যক্তিক), লিখিত এবং মৌখিক পরীক্ষা। তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করার পরই একজন প্রার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান।

এছাড়া, কোনো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে তিনি পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

উল্লেখ্য, আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও সার্বিক দিকনির্দেশনা প্রদান করে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

এই বিভাগের অন্য খবর

Back to top button