সারাদেশ
প্রধান খবর

অন্যকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে গলা কেটে হত্যার দায়ে শরীফ আলী নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শরীফ আলী জেলার কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছর বয়সী মেয়ে রুনা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন শরীফ আলী।

ঘটনার পর শরীফের স্ত্রী ও নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে মামলা করেন। পরবর্তীতে পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের আসল ঘটনা বেরিয়ে আসে।

তদন্তে জানা যায়, স্থানীয় সালেক মিয়ার ওপর হত্যাকাণ্ডের দায় চাপিয়ে তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই নিজের সন্তানকে হত্যা করেছিলেন শরীফ আলী। পরে পুলিশ তাকে আটক করলে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

দীর্ঘ ১২ বছর ধরে মামলা চলার পর শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button