সারাদেশ

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দায়িত্বরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় নিহত তিনজনই বিমানবাহিনীর সদস্য। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তবে বিস্তারিত তথ্য মঙ্গলবার জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিমানবন্দর থানার ইন্সপেক্টর (অপারেশন) শরীফ হোসেন জানান, থার্ড টার্মিনালের ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবাহিনীর একটি পিকআপভ্যান নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানানো সম্ভব হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button