সারাদেশ
প্রধান খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় সাবেক মেজর জেনারেল গ্রেপ্তার

রাজধানীর মানিকদীতে ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউ গিনি প্রপার্টিজের ভবনে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ডিবির গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে।

নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি গোলাম মহিউদ্দিন চৌধুরী।

গত ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে।

সরকার ও পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনার সঙ্গে জমি দখলের সম্পর্ক রয়েছে। সেখানে দুই ব্যক্তির মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এই বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছে তারা।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button